“রাগ ব্যবস্থাপনার সহজ ও কার্যকর উপায়”
রাগ আমাদের একদম মৌলিক একটি অনুভূতি! রাগকে যদিও নেতিবাচক হিসেবে দেখা হয়, কিন্তু রাগ আমদের খুব স্বাভাবিক একটি ইমোশন এবং আমাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয়ও বটে। রাগ না থাকলে কিন্তু আমাদের দেশ স্বাধীন হত না! কোনো যৌক্তিক আন্দোলন, বিদ্রোহ, অন্যায়ের প্রতিবাদ কিছুই হত না। তাই রাগকে কখনোই নেগেটিভ হিসেবে দেখা যাবে না।
তবে রাগ যেন আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় সে বিষয়ে সতর্ক হতে হবে। রাগ আমরা কোথায়, কতটুকু এবং কিভাবে প্রকাশ করবো সেটা জানতে হবে। বিশ্ববিখ্যাত দার্শনিক এরিস্টটল বলেছেন, “রাগ হওয়া সহজ। কিন্তু সঠিক মানুষের উপর সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক কারণে এবং সঠিক উপায়ে রাগ করাটা সহজ নয়”!
অতিরিক্ত রাগ আমাদের নিজেদের শরীর-মন ও সম্পর্কের জন্য হুমকিস্বরূপ। তাই রাগ ম্যানেজ করাটা জানতে হবে। হুট করে রাগ উঠে গেলে সাথে সাথে রেস্পন্স না করে একটু টাইম নিন। কারণ রাগ থেকে সাথে সাথে যেই রেস্পন্সটি করবেন সেটা হয়ে যাবে রিয়েক্ট! আপনার ব্রেইনকে ইমোশন প্রসেস ও চিন্তা করার জন্য একটু সময় দিতে হবে। একটু শ্বাস নিন লম্বা করে, একটু পানি পান করুন, কি কারণে রাগ উঠেছে, রাগ প্রকাশ করলে পরে কন্সিকুয়েন্স কি হতে পারে ভাবুন, এবং তারপর স্পষ্টভাবে বলুন আপনার রাগ উঠেছে এবং কারণটিও বলুন। এই টাইমটুকু নিলে দেখবেন আপনার রাগের মাত্রাটি খানিকটা কমে এসেছে এবং আপনি রাগের মাথায় উত্তেজিতভাবে কিছু না বলে শান্ত তবে স্পষ্ট ভাবে আপনার রাগ প্রকাশ করতে পারবেন। তাতে আপনার শরীর-মন ও সম্পর্কও ঠিক থাকবে।
রাগ প্রকাশের ঐ স্বাস্থ্যসম্মত ধাপগুলো নিচে পয়েন্ট আকারে দেয়া হলো।
১. থামুন, গভীরভাবে কিছুক্ষণ শ্বাস-প্রশ্বাস নিন।
২. আপনার ঐ মুহুর্তের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন।
৩. আপনার যে চাহিদাটি পুরণ না হওয়ায় আপনি রাগ হয়েছেন সেটি চিহ্নিত করুন।
৪. মৌখিক ভাবে আপনার অনুভূতি ও চাহিদাটি স্পষ্ট ও স্বাভাবিক স্বরে প্রকাশ করুন।
আর যদি ঐ মুহুর্তে রাগ প্রকাশের সুযোগ না থাকে অথবা আপনার লজিক্যাল ব্রেইন সায় না দেয়, তখন কি করবেন?
তখন ৪ টি টেকনিক ফলো করতে পারেন যেটাকে বলে 4D টেকনিক।
Delay ( সাথে সাথে কোনো রেস্পন্স না করে টাইম নেয়া)
Deep breathe (গভীর শ্বাস-প্রশ্বাস)
Drink Water (একটু পানি পান করা)
Distract (অন্য চিন্তা বা অন্যকাজে মনোযোগ দেয়া)
এই পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি স্বাস্থ্যসম্মত ভাবে আপনি আপনার রাগের প্রকাশ ও ব্যবস্থাপনা করতে পারেন।




